কলা বিক্রি করা ষাটোর্ধ্ব লিয়াকত আলীর স্বপ্ন পূরণ করে দিয়েছেন জেলা প্রশাসক। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কলা বিক্রি করা ষাটোর্ধ্ব লিয়াকত আলীর স্বপ্ন পূরণ করে দিয়েছেন জেলা প্রশাসক।


রিপোন হাওলাদার:বরিশাল শহরে হেঁটে কলা বিক্রি করা ষাটোর্ধ্ব লিয়াকত আলীর স্বপ্ন পূরণ করে দিয়েছেন জেলা প্রশাসক।একটি ভ্যান ও বিক্রি করার জন্য পুঁজি স্বরূপ পাঁচ হাজার টাকার কলা কিনে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জানা গেছে,লিয়াকত আলীর বয়স ষাটোর্ধ্ব।কিন্তু জীবনের তাগিদে এখনো নিজেকে কাজ করে খেতে হয়।তার সংসারে দুই মেয়ে আর স্ত্রী।মেয়েদের বিয়ে দিয়েছেন।তারা এখন স্বামীর সংসারে থাকেন। মা-বাবার তেমন খোঁজখবর নেন না।তাই লিয়াকত আলীকেই তার পরিবারের একমুঠো আহারের জন্য কাজ করতে হয়। বয়সের ভারে পা যেন আর চলতে চায় না। দুইজনের তিনবেলা তিনমুঠো খাবার জোগাড় করতে হেঁটে কলা বিক্রি করেন শহরের পলাশপুরসহ বিভিন্ন এলাকায়।

স্বপ্ন ছিল ভ্যানে করে একটু আরামে কলাসহ বিভিন্ন ফল বিক্রি করা।কিন্তু এটা যে তার পক্ষে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না।মাসখানেক আগে তিনি কলা বিক্রি করতে গিয়ে এক পর্যায়ে কথা বলেন বাংলাদেশ নারী পরিষদের সভানেত্রীর সঙ্গে।সভানেত্রীসহ কয়েকজন বিষয়টি নিয়ে আলোচনা করেন বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে। তখন জেলা প্রশাসক বিষয়টি শুনে তাকে একটি ভ্যান ও কলা কেনার জন্য পুঁজি দেওয়ার সিদ্ধান্ত নেন।
যেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় নারী পরিষদের পক্ষ থেকে ভ্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে পাঁচ হাজার টাকার কলা কিনে দেওয়া হয়।

Top