বেনাপোল সীমান্তে গাজা ও ফেনসিডিল সহ আটক-২ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল সীমান্তে গাজা ও ফেনসিডিল সহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার ও ঘিবা থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ(২৭)ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)।বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পেরে,ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে,ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদক সহ দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Top