জেএমবি সক্রিয় সদস্য আটক করেছে র‌্যাব। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জেএমবি সক্রিয় সদস্য আটক করেছে র‌্যাব।


পাখি আক্তার:ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের(জেএমবি)সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে(৩১)আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বৃহস্পতিবার(২১ নভেম্বর)র‌্যাব-৮এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,ঢাকার কেরানীগঞ্জ অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ইব্রাহিম খলিলকে আটক করেছেন র‌্যাব ৮ এর সদস্যরা।ইব্রাহিম বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।তিনি দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি।ঢাকায় শিক্ষাজীবন শুরুসহ কামিল পর্যন্ত লেখাপড়া করেছেন।ঢাকার একটি মসজিদে ইমামতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,ইব্রাহিম র‌্যাবের হাতে আটক হওয়া জেএমবির সক্রিয় সদস্য সুলতান নাসির উদ্দিনের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রানিত হয়।এরপর দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা,বরগুনাসহ দেশের বিভিন্নস্থানে ভ্রমণ করেন।বর্তমানে ইব্রাহিম নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দেশব্যাপী উগ্রপন্থি কর্মকাণ্ড গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top