কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।


রফিকুল ইসলাম:বরিশালে নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।বুধবার(২০ নভেম্বর)দিনগত রাতে জাটকাগুলো জব্দ করা হয়।সূত্র জানায়,বুধবার দিনগত রাতে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্টগার্ড বরিশাল স্টেশানের পেটি অফিসার মো. জামালের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়।

অপরদিকে,রাতেই নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়।জব্দ হওয়া জাটকাগুলো রাতেই নগরের বিভিন্ন এতিখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

Top