আসামি ঢাকায় আটক বরিশালের সুজন হত্যা মামলার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আসামি ঢাকায় আটক বরিশালের সুজন হত্যা মামলার


রফিকুল ইসলাম:রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ ‍উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজী হত্যা মামলার আসামি জুলহাস প্যাদাকে(২৮)আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার (২১ নভেম্বর) সায়েদাবাদ জনপদ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জুলহাস মেহেন্দিগঞ্জ উপজেলার লালমিয়া প্যাদার ছেলে। ২০১৫ সালের ১৮ মার্চ মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজীকে হত্যা করে ঢাকায় আত্মগোপনে যান। গত তিন বছর ধরে ঢাকায় অবস্থান করছিলেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি,খুন,অস্ত্র,গুরুতর জখম ও চুরির মামলাসহ ছয়টি মামলা রুজু ও তিনটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে।তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top