সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ।


পাখি আক্তার:সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী ঘুরে দেখেছেন সাধারণ মানুষ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের কাছে কীর্তনখোলা নদীর বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়।স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় জাহাজটি ঘুরে দেখেন।

এদিকে জাহাজটি দেখতে আসা জনসাধারণকে জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানান নৌবাহিনীর সদস্যরা।নৌবাহিনীর এ জাহাজ দেখে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান সাধারণ মানুষ।স্কুল শিক্ষার্থী জিয়াউল হক বলেন,আগের সশস্ত্র বাহিনী দিবসেও নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখতে এসেছি। যখন জাহাজ ঘুরে দেখি তখন বেশ ভালোই লাগে,নিজেরও ইচ্ছা আছে নৌবাহিনীতে যোগ দেওয়ার।

Top