লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, জেলে নিখোঁজ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, জেলে নিখোঁজ


রিপোন হাওলাদার:বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকা সংলগ্ন কালাবদর নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে জহির হাওলাদার(৩০)নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।আহত হয়েছেন মো. হাসান(২২)নামে আরেক জেলে।তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জহির চন্দ্রমোহন এলাকার আব্দুল গনি হাওলাদারের ছেলে। আহত হাসান একই এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে।

আহত হাসান জানান,বুধবার রাত ১০টার দিকে জহিরকে নিয়ে নৌকায় করে তারা কালাবদর নদীতে মাছ ধরতে যান।ভোররাতে ঢাকা থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকাকে ধাক্কা দেয়।এতে নৌকাটি ভেঙে তলিয়ে যায়, তারা দু’জনই আঘাত পান।পরে তিনি সাঁতরে তীরে উঠতে পারলেও জহুরুলের কোন খোঁজ পাওয়া যায়নি।বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে নিখোঁজ জেলে জহিরের সন্ধান করা হয়। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।তিনি আরও জানান, নৌকাটিকে ধাক্কা দেয়া লঞ্চটির নাম জানা যায়নি। আহত জেলে হাসানও লঞ্চটির নাম বলতে পারছে না। লঞ্চটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Top