লবণের দাম বাড়েনি,তালতলীতে মাইকিং করলো প্রশাসন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

লবণের দাম বাড়েনি,তালতলীতে মাইকিং করলো প্রশাসন


মল্লিক মো.জামাল তালতলী(বরগুনা) প্রতিনিধি :বরগুনার তালতলীতে লবণের দাম বাড়া নিয়ে চলছে গুজব। বাস্তবে লবনের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা।প্রশাসনও এ ব্যাপারে রয়েছে সরব। উপজেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যায় লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসন দোকানদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

মঙ্গলবার সন্ধ্যা উপজেলা সদরে মাইকিং করে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব সেলিম মিঞা ও থানার ওসি শেখ শাহিনুর রহমান প্রমুখ।উল্লেখ্য এসময় তারা বলেন, গুজবে কান দেবেন না।কেউ ১ কেজির উপর লবণ না কিনতে এসময় গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের উপর কেউ এক টাকা দাম নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে।

Top