বানারীপাড়ায় অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি


পাখি আক্তার:বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে তিন মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামী মো.কাওসারকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।বুধবার(২০ নভেম্বর)বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।ফাঁসির আদেশের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।সেই অর্থ নিহতের পরিবারকে দেয়ার জেন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো.কাওসার বরিশালের বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার শহিদের ছেলে।আদালত ও মামলা সূত্রে জানা গেছে,২০০৯ সালে বরিশালের উজিরপুর উপজেলার নারায়নপুর এলাকার মাহমুদা আক্তার পাখির বিয়ে হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাওসারের সঙ্গে। বিয়ের পর থেকে কাওসার যৌতুকের দাবিতে পাখিকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকেন।

ঘটনার দিন ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিন মাসের অন্তঃস্বত্তা মাহমুদা আক্তার পাখির (২০) ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী কাওসার।এ ঘটনায় পাখির বোন ময়না বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলায় নিহত পাখির স্বামী কাওসারকে অভিযুক্ত করে একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন বানারীপাড়া থানার এসআই রুস্তম আলী মৃধা।আদালত আটজনের সাক্ষ্য নেওয়া শেষে আজ এ রায় ঘোষনা করেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়েজুল হক ফয়েজ। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

Top