নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকরা।


রফিকুল ইসলাম:নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকরা।বুধবার(২০ নভেম্বর)সকাল থেকে নগ‌রের কাশিপুর এলাকায় ট্রাক টার্মিনাল,কা‌শিপুর বাজার সংলগ্ন সড়‌কে ট্রাক ও কাভার্ডভ্যান রে‌খে এ কর্মবিরতি পালন করছেন তারা।ত‌বে,শ্র‌মিক ইউ‌নিয়‌নের নেতারা এ বিষ‌য়ে সাধারণ শ্রমিক‌দের সঙ্গে একমত হ‌তে পা‌রেননি।কর্ম‌বির‌তি‌তে যাওয়া চালকসহ শ্রমিকরা বল‌ছেন,কর্ম‌বির‌তি‌তে যাওয়ার জন্য তারাও কাউ‌কে জোর কর‌ছেন না।যারা নতুন এ আইন সং‌শোধন চান তারা এমনি‌তেই ট্রাক চালনা বন্ধ রাখ‌ছেন।ট্রাক চালক না‌ছির বলেন,আমরা সরকারের বিপক্ষে আন্দোলন করছি না।বরং আন্দোলন হচ্ছে সড়ক পরিবহনের নতুন আইনের বিরুদ্ধে।কেননা,এই আইনের আওতায় দুর্ঘটনায় জড়িত চালকদের মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।আরও বলেন,পাঁচ লাখ টাকার জরিমানা দেওয়ার সামর্থ্য থাকলে কি আর ট্রাক চালাইতাম? তাহলে তো অন্য কোনো ব্যবসাই করতাম।আর দুর্ঘটনা হ‌তে পা‌রে,কিন্তু কোনো চালকই দুর্ঘটনা চান না।তাই ফাঁসির দ‌ড়ি দি‌য়ে কেউ গা‌ড়ি চালা‌তে পার‌বো না।

বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভা পতি আজাদ হোসেন কালাম মোল্লা বলেন,বুধবার সকাল থেকে ট্রাক ও কাভার্ড ভ্যানের কিছু শ্রমিক কর্মবিরতি পালন করছেন।তবে ইউনিয়নের পক্ষ থেকে তাদের ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু শ্রমিকরা তা মানছেন না।আজাদ হোসেন কালাম মোল্লা আরও বলেন,২১ ও ২২ ন‌ভেম্বর শ্রমিক ফেডা‌রেশনের কেন্দ্রীয় মি‌টিং রয়েছে।মি‌টিংয়ে যে সিদ্ধান্ত হবে,সে অনুযায়ী আমরা আমা‌দের পরবর্তী কর্মসূচি দেবো।

Top