বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।


রফিকুল ইসলাম:সড়ক পরিবহনের নতুন আইন সংশোধন করার দাবিতে বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।বুধবার(২০ নভেম্বর)সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।নগ‌রের নথুল্লাবাত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে যাচ্ছে বাসগুলো।বুধবার সকালে বিষয়াট নিশ্চিত করেন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন,মঙ্গলবার(১৯ নভেম্বর)সকাল ১০টা থেকে বরিশালের পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করেছেন তারা।এরপর থেকে আটটি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।জাহাঙ্গীর হোসেন বলেন,২১ ও ২২ ন‌ভেম্বর শ্রমিক ফেডা‌রেশনের কেন্দ্রীয় মি‌টিং রয়েছে।মি‌টিংয়ে যে সিদ্ধান্ত হবে,সে অনুযায়ী আমরা আমা‌দের পরবর্তী কর্মসূচি দেব।আজাদ নামে এক গাড়ি চালক বলেন,শ্রমিকনেতাদের নির্দেশে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

Top