লবণের মূলবৃদ্ধি গুজব প্রতিরোধে মাঠে প্রশাসন ৩ ব্যবসায়ীকে জরিমানা একটি সিলগালা, - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

লবণের মূলবৃদ্ধি গুজব প্রতিরোধে মাঠে প্রশাসন ৩ ব্যবসায়ীকে জরিমানা একটি সিলগালা,


মল্লিক মো. জামাল,তালতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে লবণ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১৯নভেম্বর)বিকাল ৫টা হতে সন্ধা সাড়ে ৮টা পর্যন্ত তালতলী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চলছে।

অভিযানে তালতলী বাজারের সদর রোডে বাচ্চু মিয়া কে ৩০০০ হাজার,ছোটবগী বাজারের মেসার্স পহলান স্টোরের মালিক শম্ভু পহলান কে ৩০০০ টাকা ও স্বপনকে ২০০০ টাকা এবং পচাঁকোড়ালিয়া বাজারে আবির ট্রেডার্স এর মালিক আশ্রাফ আলী কে না পাওয়ায় দোকান সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা।এ সময় আদালতে সহায়তা করেন তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমানভ্রাম্যমান আদালতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গুজবে কান দিবেন না।কেউ ১কেজির উপরে লবন না কিনতে গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন।

Top