বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু'টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।বুধবার(২০ নভেম্বর)দুপুর ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানে নগরের পুলিশ লাইন রোড এলাকা’দ্য কিচেন চাইনিজ রেস্টুরেন্ট’ও ‘আনাইয়াস চাইনিজ রেস্টুরেন্ট’কে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার ও বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান,অস্বাস্থ্যকর পরিবেশ,বাসি খাবার রাখা ও পোড়া তেল ব্যবহারের অপরাধে রেস্টুরেন্ট দু’টিকে জরিমানা করা হয়।এছাড়া,বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ অভিযানে বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে দেখা হয়।পাশাপাশি লবণের বিষয়েও খোঁজখবর নেওয়া হয় বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

Top