বরিশালে পৃথক অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে পৃথক অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রিপোন হাওলাদার:বরিশালে পৃথক অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে সোমবার (১৮ নভেম্বর) বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়।এরমধ্যে বরিশাল নগরের বাজার রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো.হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম জানান,অভিযানে মেসার্স নেগাবান স্টোর্সকে ২৫ হাজার টাকা ও মেসার্স মিতলী ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া চালের মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে মেসার্স শওকত জামিল খান নামক চালের আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে অভিযান চালিয়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা আজরীন তন্বীর নেতৃত্বে এ অভিযানে মাপে কারচুপির অভিযোগে গৈলা বাজারের কাঁচা মাল বিক্রেতা সেকেন্দার সরদারকে ২ হাজার টাকা ও পাল স্টোরে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Top