ছয়জনকে কুপিয়ে জখম বরিশালে পৃথক ঘটনায় - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

ছয়জনকে কুপিয়ে জখম বরিশালে পৃথক ঘটনায়


রফিকুল ইসলাম:ভাড়াটিয়ার কাছে চার বছরের বকেয়া বাসা ভাড়া ও বিদ্যুত বিলের বকেয়া টাকা চাওয়ায় বাড়ির মালিকসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে চিতিৎসাধীন ঘর মালিক মাহাবুব আলম জানান,দীর্ঘ চার বছর যাবত তার বসতঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো সিংগ্রা গ্রামের আসলাম শিকদার।গত চার বছর যাবত ঘর ভাড়া ও বিদ্যুত বিল না দেওয়ায় গত ১৬ নভেম্বর রাতে সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসে ভাড়াটিয়া আসলাম শিকদারের কাছে ঘর ভাড়ার টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়।একপর্যায়ে আসলাম শিকদারের নেতৃত্বে ওমর ফারুক,কালাম সিকদার,ইব্রাহিম সিকদারসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র দিয়ে ঘর মালিক মাহবুব আলমকে কুপিয়ে জখম করে। এসময় মাহবুব আলমকে রক্ষা করতে গিয়ে হাবিব হাওলাদার ও হারুন প্যাদা নামের দুইজন আহত হয়।

অপরদিকে সোমবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদার ও তার সহদর আদারী সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ওইদিন রাতেই থানা পুলিশ অবরুদ্ধ আহত আব্দুল কাদের হাওলাদার,তার পুত্র রিপন হাওলাদার ও পুত্রবধূ তাসলিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top