যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন,তাদের সাধুবাদ জানাই। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন,তাদের সাধুবাদ জানাই।


রফিকুল ইসলাম:বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন,মাদকব্যবসার সঙ্গে জড়িত থেকে সুস্থ জীবন পাওয়া যায় না।এ ব্যবসায় ভয় থাকে,সম্মান থাকে না।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদকব্যবসায়ী ও সেবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন,যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন,তাদের সাধুবাদ জানাই।পাশাপাশি তাদের প্রতি আহ্বান থাকবে,যতো কষ্টই হোক না কেন,আর বিপথে ফিরে যাবেন না।আমরা চেষ্টা করছি,যোগ্যতা অনুযায়ী আপনাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার।তিনি আরও বলেন,আজকে আটজনসহ বরিশাল জেলায় ২৪১ জন মাদকব্যবসায়ী ও সেবী আত্মসমর্পণ করেছেন।যার সংখ্যাটা হিসেব করলে অনেক বড়।এজন্য পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। আমরা চাই,মাদক নির্মূল করে বরিশাল জেলা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠুক।

সভাপতির বক্তব্যে জেলার পুলিশ সুপার মো,সাইফুল ইসলাম বলেন,এখন পর্যন্ত যারা আত্মসমর্পণ করেছেন বা ভবিষ্যতে করবেন,আমরা চাই তারা যেন সমাজের মূল ধারায় ফিরে আসুক।এজন্য আমরা তাদের সার্বিক সহযোগিতা করার কাজ করে যাচ্ছি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশালের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এস এম ইকবাল,সমাজকল্যাণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

Top