নির্বাচনী তফসিল ঘোষণা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নির্বাচনী তফসিল ঘোষণা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের


রফিকুল ইসলাম: শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।গত ১৬ নভেম্বর কাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় ২০২০ সালের নির্বাচনী তফসিল চূড়ান্ত করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর (মঙ্গলবার)এবং সাধারণ সভা আগামী ২৫ ডিসেম্বর (বুধবার)।গতকাল কাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,সভার বর্তমান সহ-সভাপতি এম.এম আমজাদ হোসাইনকে প্রধান করে ও কাবের সদস্য সাইফুর রহমান মিরণ ও দেবাশিষ চক্রবর্তীকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।প্রেস কাবের নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ ডিসেম্বর(বৃহস্পতিবার)সন্ধ্যা ৭ টায়।ভোটার তালিকা সংশোধনী প্রস্তাব গ্রহণ ৭ ডিসেম্বর (শনিবার) রাত ৮ টা পর্যন্ত।ভোটার তালিকার সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি হবে ৮ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ৭ টার মধ্যে।চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ডিসেম্বর(রবিবার)রাত ৮ টার মধ্যে। মনোনয়নপত্র বিতরণ ১০ ও ১১ ডিসেম্বর(মঙ্গল ও বুধবার)বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।মনোনয়নপত্র গ্রহণ ১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮টা ১৫ মিনিটের পর।

খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৯ টায়।বাতিলকৃত প্রার্থীদের আপিল দাখিল ১৪ ডিসেম্বর (শনিবার) রাত ৮ টার মধ্যে।আপত্তি শুনানি শেষে সিদ্ধান্ত গ্রহণ ১৫ ডিসেম্বর (রবিবার) রাত ৮ টার মধ্যে।মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮টার মধ্যে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর (বুধবার) রাত ৯টায়।নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

Top