পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলাদা বিক্ষোভ সমাবেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলাদা বিক্ষোভ সমাবেশ


রফিকুল ইসলাম:পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলাদা বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।সোমবার (১৮ নভেম্বর) সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ দু’টি অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন,উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,বরিশাল কোতয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সহ-সভাপতি নুরুল আমিন, উত্তর জেলা মহিলাদল সভাপতি শায়লা শারমিন শিমু, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।একই দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে দ্বিতীয় দফা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। তাই আজ বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বি হওয়ার পরও তাদের টনক নড়ছে না। অনির্বাচিত এ সরকারের হাতে দেশের গণতন্ত্রসহ ১৬ কোটি মানুষ কারাবন্দি হয়ে পড়েছে।অপর সমাবেশে বক্তারা দেশ ও জনগণের মঙ্গলের কথা টেনে এনে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Top