বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক... বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।


নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ডশহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।কানেকটিকাটের নিউ মিলফোর্ড শহরের ইকোনোমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড অন ডাইরেক্টর ও বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ এবং নাজিয়া আহমেদ নিশির উদ্যোগে স¤প্রতি এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ বলেন,আমরা কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার এ অবদানের কথা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে।এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট ও স্থানীয় বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দসহ কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো উপস্থিত ছিলেন, শাহাজ ইসলাম, আনোয়ার মন্ডল,শফি আলম,আব্দুল করিম ও আনোয়ার হোসেন হিমু প্রমুখ।উলে­খ্য বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট এর চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ী সাব্বির বরিশাল দখিন আলেকান্দা নুরিয়া স্কুলের পিছনে মিরা বাড়ির মৃত এাড,মির আশরাফ (সাবেক জিপি বরিশাল কোর্ট ও ভাষাসৈনিক)এর পুত্র।

Top