বরিশাল বিভাগের সংগ্রহ ৪১৪ রান। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু কর্মব্যস্ত নাগরিক জীবনের গতি বাড়াতে ‘জাদুর ঝাঁপি’ মেট্রোরেল গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ... নতুন মেট্রোরেল প্রকল্প পাস, আগের দুটির ব্যয় দ্বিগুণ শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

বরিশাল বিভাগের সংগ্রহ ৪১৪ রান।


রফিকুল ইসলাম:ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের শেষ রাউন্ডে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো।ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ১০৮ ওভার ২ বল খেলে বরিশাল বিভাগের সংগ্রহ ৪১৪ রান।ফজলে মাহমুদের অনবদ্য ১৪১, মঈন খানের ৭৫ ও সালমান হোসাইনের ৭২ রানের ওপর ভর করে এই রানের পাহাড় গড়েছে বরিশাল।

প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ।২৩ ওভার ২ বলে ৬৭ দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন আসিফ হাসান। আরাফাত সানি ২টি ও আল আমিন একটি উইকেট পেয়েছেন।আগের দিনের ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রান নিয়ে ২য় দিন শুরু করে বরিশাল।

রোববার (১৭ নভেম্বর) ব্যাটিংয়ে নেমে আগের দিনের ৬৯ রানের সঙ্গে ৩ রান যোগ করে আউট হন সালমান হোসাইন।পরে লিংকন দাস ২ রানে আউট হলে বোলার মনির হোসাইনকে সঙ্গে নিয়ে আগের দিনের ৩৮ রানের সঙ্গে আরো ৩৭ রান করেন মঈন খান। মনির হোসাইন করেন ২৫ বান ও ৯ রান করে অপরাজিত থাকনে কামরুল হাসান রাব্বি।জাবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ২ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো।

Top