রানী দাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু কর্মব্যস্ত নাগরিক জীবনের গতি বাড়াতে ‘জাদুর ঝাঁপি’ মেট্রোরেল গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ... নতুন মেট্রোরেল প্রকল্প পাস, আগের দুটির ব্যয় দ্বিগুণ শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

রানী দাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


রিপোন হাওলাদার:বরিশালে এক বিচারপ্রার্থীর কাছে আদালতের এক সহকারী সেরেস্তাদারের অযাচিতভাবে প্রকাশ্যে ঘুষ চাওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ওই সহকারী সেরেস্তাদার রেখা রানী দাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।গত ১১ নভেম্বর মো.মনিরুজ্জামান মুনির নামে এক বিচারপ্রার্থী মামলা সংশ্লিষ্ট ডকুমেন্টের জন্য বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী সেরেস্তাদার রেখা রাণী দাসের কাছে যান।সেখানে সার্সিং ও নকল নেওয়ার জন্য ওই বিচারপ্রার্থীর কাছে প্রকাশ্যে টাকা দাবি করেন রেখা রাণী দাস। আর ঘুষের বিনিময়ে কাজ করে দেওয়ার সেই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,সার্সিং ও নকল নেওয়ার জন্য টাকা দাবি করেন রেখা রানী।৬ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় মনিরের সঙ্গে। এমতাবস্থায় অপর মহুরির কাছ থেকে কোন একটি কাজের জন্য টাকা নেন তিনি।তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন রেখা রানী।বিষয়টি অনৈতিক বলে দাবি করেছেন বিচারপ্রার্থী মুনির।২০১৮ সালের ২৭ মার্চ ইব্রাহিম নামে এক ব্যক্তি মুনিরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।সেই মামলায় গত ৬ নভেম্বর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান মুনির। তারই আদেশের কপি আনতে গেলে ঘটে এ ঘটনা।

Top