ভরপাশার মূর্তীমান আতংক মেম্বর শাহ আলম - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভরপাশার মূর্তীমান আতংক মেম্বর শাহ আলম


সুমন দাসঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদের মেম্বর শাহ আলম গ্রামবাসীর কাছে এক আতংকের নাম।নানা অপকর্ম অনিয়ম দূর্নীতির মাধ্যমে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের সচেতন ব্যক্তিবর্গ বরিশাল বিভাগীয় দূর্নীতি দমন কমিশনে এক সম্মিলিত অভিযোগদেয়ার প্রস্তুতি নিয়েছে।

ভিজিএফ ও ভিজিডি কার্ডের টাকা আত্মসাৎ,দুধলমৌর ৪নং ওয়ার্ড মেম্বর শাহ আলম হাওলাদার অনেক নিরীহ লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাস জমি বন্দোবস্ত দিবেন বলে নিয়ে প্রতারণা করেছেন।বিদ্যুতের তার চুরি,কার্ডের প্রলোভনে নারী লোলুপতার ব্যাপক জনশ্রæতি আছে তার বিরুদ্ধে। শিশু নির্যাতন মামলায় ২৬ দিন বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকেন এই মেম্বর।বাকেরগঞ্জ পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নাম ব্যবহার করে একের পর এক অপরাধ কর্মকান্ড করেই যাচ্ছে ভরপাশার মূর্তীমান আতংক শাহ আলম মেম্বর।ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসী উপজেলা চেয়ারম্যান শামসুল আলমচুন্নুর হস্তক্ষেপ কামনা করেছেন।

Top