বরিশালে ১ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

বরিশালে ১ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে


রফিকুল ইসলাম:বরিশালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।রোববার(১৭ নভেম্বর)সকাল সাড়ে ১০টায় ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ সমাপনী পরীক্ষা শুরু হয়।প্রাথমিক শিক্ষা অ‌ধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যাল‌য় সূত্রে জানা যায়,বিভাগের ৬ জেলায় কেন্দ্রের সংখ্যা ৫২৭টি।মোট পরীক্ষার্থীদের মধ্যে ৮৭ হাজার ২৯১ জন ছাত্র ও ১ লাখ ১ হাজার ৩৬৮ জন ছাত্রী। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী।

বরিশাল জেলায় প্রাথমিক সমাপনীতে কেন্দ্রের সংখ্যা ১৫০টি আর পরীক্ষার্থী ৪২ হাজার ৯৩৭ জন।এরমধ্যে ১৮ হাজার ৯৬২ জন ছাত্র ও ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী।ইবতেদায়িতে ৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ৪ হাজার ২০ জন ছাত্র ও ২ হাজার ৭০১ জন ছাত্রী।

Top