বরিশালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।রোববার(১৭ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ভাসানীর প্রতিকৃতিতে জনতার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা, আরিফুর রহমান মিরাজের নেতৃত্বে গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলা শাখা, নবীন আহম্মদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা, ইয়াসমিন সুলতানার নেতৃত্বে মওলানা ভাসানী পাঠাগার, রাইদুল ইসলাম সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিটি কলেজ শাখা, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ। মাস্টার নুরুল ইসলামের নেতৃত্বে ঐক্য ন্যাপ, ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন আনলাইন প্রেস ইউনিটির বরিশাল জেলার সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান, সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অলিউল ইসলাম অলি, বরিশাল ফটো সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপু ইসলামসহ বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন,বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মওলানা ভাসানী রাজনীতি খুবই প্রাসঙ্গিক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মওলানা ভাসানী দেখেছিলেন তা বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব।

Top