এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু কর্মব্যস্ত নাগরিক জীবনের গতি বাড়াতে ‘জাদুর ঝাঁপি’ মেট্রোরেল গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ... নতুন মেট্রোরেল প্রকল্প পাস, আগের দুটির ব্যয় দ্বিগুণ শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


রিপোন হাওলাদার:র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়ের করা মামলায় লিটন সরদার নামে এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার(১৭ ন‌ভেম্বর)জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। লিটন সরদার গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মিরাজ সরদারের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা যায়,২০১৬ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় উজিরপুর জয়শ্রী গ্রাম থেকে লিটনকে আটক করে র‍্যাবের একটি দল।এসময় তার কাছে থেকে ৩১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে ওই দিনই র‍্যাবের ডিএডি ইসমাইল করিম বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন।

একই বছরের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন উজিরপুর থানার উপ-পরিদর্শক(এসআই)মো.লুৎফর রহমান।মামলায় ১১ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Top