ঋণের বোঝা সইতে না পেরে বসতবাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কালাম। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়ল কে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু কর্মব্যস্ত নাগরিক জীবনের গতি বাড়াতে ‘জাদুর ঝাঁপি’ মেট্রোরেল গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও রোহিঙ... নতুন মেট্রোরেল প্রকল্প পাস, আগের দুটির ব্যয় দ্বিগুণ শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক বিজ্ঞপ্তি নেই, অফিস ছুটির পর মৌখিক পরীক্ষার ডাক বিএনপির কঠিন চ্যালেঞ্জ,সাত ধাপে ইউপি নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা

ঋণের বোঝা সইতে না পেরে বসতবাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কালাম।


রিপোন হাওলাদার:বরিশালের উজিরপুর উপজেলায় কালাম সরদার (৫৩) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্বজনদের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে বসতবাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কালাম।রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড়াকোঠা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালাম ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Top