বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য নির্বাচিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় কাউন্সিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য নির্বাচিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় কাউন্সিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য নির্বাচিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় কাউন্সিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৫টায় বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে সহস্রাধিক নারী-পুরুষ নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহনে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সভাপতি ওমর ফারুক,বিদায়ী যুগ্ম সম্পাদক আ. মজিদ হাওলাদার, বিদায়ী প্রচার সম্পাদক জাকির হোসেন বাহাদুর, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. ফরিদ হোসেন, সাধারন সম্পাদক মজিবর হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মানিক লাল ভল্লব,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুখদেব হালদার, সাধারন সম্পাদক মতিন বিশ্বাস,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমর চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক পঙ্কজ কুমার দাস,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।এছাড়াও মুঠোফোনে এ বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার দাস বক্তৃতা করেন।

বক্তারা অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাব্র্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশনা ছিলো নব নির্বাচিত ৮টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ কমিটি না হওয়া অপর ৪ নং ওয়ার্ডের পূর্বের কমিটির সভাপতি ও সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ভোট প্রদান করতে পারবেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতির সেই নির্দেশনা অমান্য করে নব নির্বাচিত ৬ টি ওয়ার্ড ও ৩টি ওয়ার্ডের পূর্বের কমিটির সভাপতি ও সম্পাদককে ভোটার করে (কাউন্সিলর) গত ১৩ নভেম্বর বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার লবনসাড়া গ্রামের বাড়িতে বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়। এতে সভাপতি পদে বিশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া সভাপতি ও ইউপি সদস্য জামাল পারভেজ সাধারন সম্পাদক নির্বাচিত হন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্ধী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদায়ী সভাপতি ওমর ফারুক, সভাপতি প্রার্থী সারা বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক পদে বিদায়ী সাধারন সম্পাদক উত্তম কুমার দাস,আ.মজিদ হাওলাদার ও নিরঞ্জন মন্ডল পরাজিত হন। সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক আরও অভিযোগ করেন গত ৮ নভেম্বর বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের অনুমোদনের স্বাক্ষর না থাকার অজুহাত তুলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক হঠাৎ করে সম্মেলন স্থল ত্যাগ করে বানারীপাড়ায় চলে যাওয়ায় ওই দিন সম্মেলন পন্ড হয়ে যায়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম সম্মেলনে উপস্থিত হওয়ার কিছুক্ষন পূর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সম্মেলন স্থল ত্যাগ করেন। সম্মেলন না হওয়ায় উপস্থিত নেতা-কর্মীরা এসময় বিক্ষোভ করেন। ওই দিন সম্মেলনে গঠনতন্ত্র অনুযাযী ২৫৫ জন কাউন্সিলরের ভোট প্রদানের কথা ছিলো। পূর্ব পরিকল্পিত ও রহস্যজনকভাবে ওই দিনের কাউন্সিল পন্ড করে দেওয়া হয় বলেও ওমর ফারুক অভিযোগ করেন।

Top