পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বসতঘর থেকে মাদকসেবীর রাখা মদের বোতল ফেলে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে দিনমজুরের ৫০ খানা পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে।এ ঘটনায় রোববার(১৭ নভেম্বর)দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামের ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদীশ সরকার জানান,কয়েকদিন আগে একই গ্রামের মাদকসেবী দীপঙ্কর নন্দী তার বসতঘরে একটি মদের বোতল রাখেন। যা জগদীশের স্ত্রী রুনু সরকার পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মাদকসেবী দীপঙ্কর মদের ক্ষতিপূরণ দাবি করেন জগদীশ ও তার স্ত্রীর কাছে। কিন্তু তারা মাদকসেবী দীপঙ্করের দাবি করা মদের টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে জগদীশের লিজ করা ৫০ খানা পানের বরজে ঘাস মারার ওষুধ ছিটিয়ে নষ্ট করে দেন।

গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান,এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দিনমজুর জগদীশ সরকার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।তবে,ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top