তালতলী জেডিঘাটে পেটে বাচ্চাসহ গরু জবাই - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

তালতলী জেডিঘাটে পেটে বাচ্চাসহ গরু জবাই


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলীতে জেডিঘাটে পেটে বাচ্চাসহ গরু জবাই করার খবর পাওয়া গেছে এবং তালতলীতে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে।

জানা যায়,আজ শনিবার সকালে তালতলী মাছ বাজার সংলগ্ন জেডিঘাটে এ ঘটনা ঘটে।তালতলী মাছ বাজারে দীর্ঘদিন ধরে রব ও সাদ্দাম জেডিঘাটে গরু জবাই করে মাংস বিক্রি করে আসতেছে।প্রতিদিনের ন্যায়ে আজ শনিবার(১৬ নভেম্বর)সকালে একটি গাভীন গরু জবাই করে কসাইরা পেটে বাচ্চা দেখতে পায়।স্থানিয় লোকজন এ ঘটনা দেখে ফেলে।পরে কসাইরা এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বাচ্চা বস্তা ভর্তি করে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে।পরে স্থানিয়রা পুলিশদের খবর দেয় তাৎক্ষনিক পুলিশ এসে ১নং ওয়ার্ড চৌকিদার মো.হাসান এর জিম্মায় রাখে।পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গরু জবাই করা বাচ্চাসহ মাটিতে পুতেঁ রাখার নির্দেশ দেন।

Top