কুপিয়ে জখম,হামলাকারীসহ আটক ২ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কুপিয়ে জখম,হামলাকারীসহ আটক ২


পাখি আক্তার:বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও ইউপি সদস্য মকবুল হোসেন হাওলাদারক্ (৭৫) নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে।আশংকাজনক অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।শুক্রবার সকাল ৮টার দিকে তাকে পূর্ব সৈয়দকাঠি গ্রামের আকন বাড়ির সামনের রাস্তায় পেয়ে আ.রব আকনের ছেলে সন্ত্রাসী রুবেল নৃশংসভাবে কুপিয়ে জখম করে। গুরতর আহত অবস্থায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত রুবেল ও হামলায় ইন্ধন দাতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য মিঠু ঘরামীকে ওই দিন দুপুরে দিকে আটক করে পুলিশ।পরে অভিযোগের সত্যতা না পেয়ে মিঠু ঘরামীকে ছেড়ে দেওয়া হয়।এ ব্যাপারে আহত মকবুল হোসেন হাওলাদারের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।জানা গেছে,গত ৮ নভেম্বর সৈয়দকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বিপুল ভোটে বর্ষিয়ান আ্ওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মকবুল হোসেন হাওলাদার সভাপতি নির্বাচিত হন।ওই নির্বাচনকে কেন্দ্র করে তার ওপর এ নৃশংস হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Top