একে অন্যের পরিপূরক সাংবাদিক ও রাজনীতিবিদরা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

একে অন্যের পরিপূরক সাংবাদিক ও রাজনীতিবিদরা


রফিকুল ইসলাম:সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের ফান্ডে ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তিনি বলেন,সাংবাদিক ও রাজনীতিবিদরা একে অন্যের পরিপূরক।এর মধ্যে সাংবাদিকরা লেখনির মাধ্যমে জনগণের কথা বলে আর রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করেন। দেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে তাতে একসঙ্গে কাজ করা গেলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

শুক্রবার(৮ নভেম্বর)দিনগত রাতে দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃৎ মাইনুল হাসানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র আরও বলেন, আমি আমার পরিবার থেকে গুণীজনদের সম্মান করা শিখেছি।নিজের স্বার্থে নয়,সাধারণ মানুষের স্বার্থে কাজ করি।নগরবাসীর স্বার্থে কাজ করি। আমার ব্যক্তিগত কোনো দুর্বলতা নেই।অন্যায় করি না এবং অন্যায়কে প্রশয় দেই না। আমার বিবেক যেটা বলে আমি সেটা করি।মেয়র সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমি যদি ভালো কাজ করি সেটা প্রচার করুন আবার যদি কোনো অন্যায় করি তাহলে তাও লিখুন। আসুন আমরা সবাই মিলে গুণীজনদের পথ অনুসরণ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট এস এম ইকবালের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন মেয়র সাদিক।
নগরের শব্দাবলী স্টুডিও থিয়েটারে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, রাজনীতিবিদ মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী বক্তব্য রাখেন।

Top