এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।


পাখি আক্তার:বরিশালে পারিবারিক অশান্তির জেরে ফারজানা পারভীন রিয়া(১৬)নামে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার(৮ নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে নগরের অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসায় এ ঘটনায় ঘটে।ফারজানা পারভীন রিয়া স্থানীয় মথুরানাথ পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।সে বাকেরগঞ্জ জেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সেলিম আকনের মেয়ে। তারা সপরিবারে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়,বাবা হালিম আকন দিনমজুর হওয়ায় সংসারে অভাব-অনটন লেগেই থাকতো।এর জেরে পারিবারিক কলহ-বিবাদ বেড়েই চলছিলো। এছাড়া রিয়াকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিলেও অভাবের কারণে তা সম্ভব হচ্ছিল না।এ নিয়ে অশান্তির জেরে সকালে নিজ ঘরে আত্মহত্যা করে রিয়া। এরআগেও রিয়ার বিয়ে হয়েছিলো।তা ভেঙে(ডিভোর্স) যাওয়ায় রিয়া বাবার সংসারে থাকতো।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, রিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আপাতদৃষ্টিতে আত্মহত্যা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তবে তারপরও ঘটনা খতিয়ে দেখা হবে।

Top