ইয়াবা সেবনকালে যুবলীগ নেতা ও একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ইয়াবা সেবনকালে যুবলীগ নেতা ও একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনকালে যুবলীগ নেতা ও একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার(৮ নভেম্বর)দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।এর আগে,বৃহস্পতিবার(৭ নভেম্বর)দিনগত রাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

আটক চারজন হলেন-উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান,স্থানীয় যুবলীগ নেতা মো.সাইফুল ইসলাম, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার ও ডহরপাড়া গ্রামের বাসিন্দা মাইশা আক্তার মুন্নী।

পুলিশ জানায়,আটক চারজন বৃহস্পতিবার(৮ নভেম্বর)দিনগত রাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়।এ সময় আটক মুন্নী ইয়াবা সেবনের জন্য সেখানে যাওয়ার কথা সবার সামনে স্বীকার করেন।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শিশির কুমার পাল জানান,ইয়াবাসহ চারজনকে আটকের ঘটনায় থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শিশির।

Top