ববি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর সমাধিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ববি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর সমাধিতে


পাখি আক্তার:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.মো.ছাদেকুল আরেফিন।শুক্রবার(৮ নভেম্বর)দুপুর ১২টায় ববি উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এসময় উপাচার্যের স্ত্রী ও কন্যাসহ আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরেবাংলা হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, উপাচার্য কার্যালয়ের কর্মকর্তা, রেজিস্ট্রার অফিসের দু’জন সিনিয়র কর্মকর্তা, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

উপাচার্য সবার সঙ্গে সূরা ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট অন্য শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইতে সই করেন।অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন গত বুধবার (৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেন।

Top