ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।


রফিকুল ইসলাম:ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।শুক্রবার(০৮ নভেম্বর)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জরুরি সভার আহ্বান করা হয়েছে।সিপিপির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান,এরইমধ্যে বরিশাল জোনে ৬ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট স্থানসমূহে পতাকা টানানো হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পরবর্তী করণীয় নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।জনসাধারণকে ঘূর্ণিঝড়ের বিষয়ে খবরাখবর রেখে,সে ব্যাপারে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।দেশের উপকূলীয় এলাকার ১৩টি জেলার ৪১টি উপজেলায় সিপিপির মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৫ হাজার ৫১৫ জন।এরমধ্যে পুরুষ ৩৭ হাজার ১০ জন ও নারী ১৮ হাজার ৫০৫ জন।মোট ৩৫৫টি ইউনিয়নে সিপিপির ৩ হাজার ৭০১টি ইউনিট রয়েছে।এদিকে,সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।বৃহস্পতিবার(০৭ নভেম্বর) থেকে তাপমাত্রাও কিছুটা কম রয়েছে।

Top