শার্শা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

শার্শা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শার শিকারপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।আজ বৃহস্পতিবার ভোর রাতে শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আনদুরপোতা মাঠ থেকে ৭৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান.গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে আনদুরপোতা মাঠে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন,সিপাহী ইমরান হোসেন সহ ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

Top