পুরুষতান্ত্রিক আচরণ থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা আগামীর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

পুরুষতান্ত্রিক আচরণ থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা আগামীর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো।


পাখি আক্তার:বরিশালে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান বলেছেন,পুরুষতান্ত্রিক আচরণ থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা আগামীর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো।বুধবার(০৭ নভেম্বর)বরিশাল নগরের বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক(বিপিডব্লিউএন)কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালায় তিনি এ কথা বলেন।বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সদস্য সচিব রুনা লায়লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলস্থ পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ডেন্ট ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সহ-সভাপতি শামীমা বেগম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ,বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (পাসপোর্ট) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।অনুষ্ঠানে র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সভাপতি আতিকা ইসলামের সভাপতিত্বে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top