দেশে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে সেহেতু ধর্ম নিরাপেক্ষতা বলতে কিছু নেই। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

দেশে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে সেহেতু ধর্ম নিরাপেক্ষতা বলতে কিছু নেই।


পাখি আক্তার:ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যেহেতু দেশে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে সেহেতু ধর্ম নিরাপেক্ষতা বলতে কিছু নেই।আচার-আচারনে,পোষাক-পরিচ্ছেদে ও সিরাতে- সুরাতে প্রকৃত মুসলামান হওয়া যায়।তিনি আরও বলেন,আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে চলা ও পবিত্র কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।নামাজ যে অর্থে কায়েম করেন ঠিক সেই অর্থেই তারা রাজনীতিও করেন বলে উল্লেখ করে বলেন,দু’টিই ইবাদতের সামিল।বৃহস্পতিবার রাতে বানারীপাড়ায় ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মুজাহিদ কমিটি ও যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ানে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম হযরত মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চরমোনাই কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ ছগির হোসাইন ও বানারীপাড়ার আলহাজ্ব দলিল উদ্দিন মাদরাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন।আলোচনা শেষে মুসলিম উম্মা,দেশ ও জাতির শান্তি কামনায় চরমোনাই’র পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দোয়া মোনাজাত করেন।

Top