এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশাল নগরীর রুপাতলী এলাকায় একটি নালা থেকে শাজাহান মৃধা(৭০)নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার(০৮ নভেম্বর)সকাল ১০ টায় ওই এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের সামনের নালা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।মৃত শাজাহান মৃধা বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের মৃধাবাড়ির মৃত খালেক মৃধার ছেলে।মৃতের ছেলে সেন্টু জানান,তার বাবা বৃহষ্পতিবার বাড়ি থেকে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় স্বজন মুকুল বেগমের বাড়িতে বেড়াতে আসেন। এরপর আজ সকালে তার মরদেহ উদ্ধার হয়।

স্বজন দ্বীন ইসলাম জানান,রাতে মুকুল বেগমের বাড়িতে খাওয়া দাওয়া শেষে শাজাহান মৃধাকে তিনি শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতুর ঢালে রাস্তা পার করে দেন।এরপর তিনি বাড়ি যাওয়ার কথা থাকলেও সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নুরুল ইসলাম-পিপিএম জানান,শাজাহান মৃধা এমনিতে কিছু করতেন না। বৃহষ্পতিবার নগরের রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াত সেতু সংলগ্ন এলাকায় ধর্ম মেয়ে মুকুলের বাড়িতে আসেন। সেখানে খাওয়া দাওয়া শেষে তিনি নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।

তিনি জানান,শাজাহান মৃধার পায়ে সমস্যা রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,কোন কারনে শাজাহান মৃধা টেক্টটাইল সংলগ্ন ওই নালার কাছে যান তিনি এবং সেখানে পরে গেলে আর উঠতে পারেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

Top