উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়‘বুলবুল’।ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়‘বুলবুল’।ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।


আলোকিত বার্তা:উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়‘বুলবুল’।ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর।সাগর উত্তাল থাকায় তীরে ভিড়ছে সকল মাছ ধরার নৌকা ও ট্রলার।শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার মোল্লা জানান,ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল থাকায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো তীরে ভিড়ছে।এছাড়াও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

এদিকে শুক্রবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব মোকাবেলা ও সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা দুর্যোগ ব্যবস্থসপনা কমিটির জরুরি সভা আহ্বান করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সভায় জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।জানা গেছে, সরকারের উচ্চ মহলের নির্দেশনা বাস্তবায়ন ও স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবেলা ও গণসচেতনতা সৃষ্টিতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পরে সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করবে জেলা প্রশাসন।পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো.রাহাত হোসেন জানান,শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।বর্তমানে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। সকাল ১০টার বুলেটিনে সতর্কতা সংকেত বাড়তে পারে।

Top