পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী,ববির ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো দল পুনর্গঠনে পুরোপুরি মনোযোগ দিচ্ছে বিএনপি দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে ঋণ জালিয়াতির ঘটনা,রেকর্ড লোকসানে ব্যাংক খাত অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে বোমা আতঙ্ক,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী,ববির ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


পাখি আক্তার:স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)২০১৯-২০শিক্ষা বর্ষে স্নাতক(সম্মান)প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী,ববির ভর্তি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,সকাল ১০টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন(আরেফিন মাতিন)এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সবসদস্যদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়।আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিট ও ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৬ নভেম্বর ববির উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছিলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে, স্থগিত হওয়া ২০১৯-২০ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করে সুষ্ঠুভাবে এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.ac.bd এবং www.bu.ac.bd ওয়েবসাইটসমূহে পাওয়া যাবে।

Top