সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে চালু হলো কল সেন্টার ৩৩৩। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে চালু হলো কল সেন্টার ৩৩৩।


পাখি আক্তার:সরকারের প্রদেয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালে চালু হলো কল সেন্টার ৩৩৩।বুধবার(০৬ নভেম্বর)দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি বলেন,সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সহযোগিতায় নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য,সেবা ও অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০১৮ সালের ১২ এপ্রিল ৩৩৩ কল সেন্টারের উদ্বোধন করেন। দেশের যেকোনো নাগরিক যেকোনো মুঠোফোন কিংবা ল্যান্ড ফোন থেকে ৩৩৩ এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি,জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য,পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান এবং বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য জানার সুযোগ পাচ্ছেন।পাশাপাশি বাল্যবিয়ে,ইভটিজিং,খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যার প্রতিকারে জনগণ এ কল সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।

এ ছাড়াও ৩৩৩ কল সেন্টারে কল করে ইসলামি মাসআলা-মাসায়েল,নিরাপদ অভিবাসন বিষয়ে তথ্য ও অভিযোগ,ই-টিআইএন সংক্রান্ত তথ্য, আবহাওয়া তথ্যসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কল সেন্টারে যথাযথ প্রক্রিয়ায় ক্ষুদে বার্তা পাঠিয়ে পরীক্ষার ফল এবং বিভিন্ন দিবসের তথ্য পাওয়া যাবে।৩৩৩ কল সেন্টারের মাধ্যমে সরকারি সেবার তথ্য পেতে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)তৌহিদুজ্জামান পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.হোসেন চৌধুরী প্রমুখ।

Top