আ’লীগের সদস্যপদ থেকে অব্যাহতি বিসিসি’র কাউন্সিলরকে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আ’লীগের সদস্যপদ থেকে অব্যাহতি বিসিসি’র কাউন্সিলরকে


রফিকুল ইসলাম:বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে মহানগর আওয়ামী লীগের সদস্যপদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার(৬ নভেম্বর)রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্যপদ থেকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসঙ্গে তাকে বরিশাল মহানগরের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।জানা গেছে,সম্প্রতি বরিশাল আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় নাম আসে মহানগর আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশার।

Top