ববিতে মানববন্ধন জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল কাশিপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল নোমান আর নেই ! উজিরপুরে বাবার ‘পরকীয়া’ নিয়ে বিরোধ, বিধবার ঘরে ছেলের হামলার অভিযোগ উজিরপুরে জমি বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি

ববিতে মানববন্ধন জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে


রফিকুল ইসলাম:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার(০৭ নভেম্বর)বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করেন তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন-ববির শিক্ষার্থী সুজয় শুভ,রাজু গাজী,আলিসা মুনতাজ,তারেক রহমান,আখতাতুজ্জামান সিয়াম,ফরহাদ হোসেন,সুজয় শুভ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,গত ৫ নভেম্বর জাবিতে‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’আয়োজিত আন্দোলনে নৃশংস হামলা চালায় জাবি শাখা ছাত্রলীগ। তাদের সমর্থন করেছিল জাবি ভিসির অনুগত শিক্ষক মহল।ন্যাক্কারজনক হামলায় রক্তাক্ত হন ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩০ জন।এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন,এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে কখনো কাম্য নয়।হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এসময় বক্তারা হামলায় সমর্থন ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দেওয়ায় উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগসহ হামলাকারী বাহিনীর উপযুক্ত শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।

Top