খুন হন রুহুল মাত্র ৮ হাজার টাকার জন্য - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

খুন হন রুহুল মাত্র ৮ হাজার টাকার জন্য


রফিকুল ইসলাম:গত ৩ নভেম্বর অনুষ্ঠিত‘ভারত বনাম বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি’খেলা নিয়ে বাজি ধরে আট হাজার টাকার জন্য খুন হন বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় ছুরিকাঘাতে নিহত রুহুল আমিন।এ ঘটনার চারদিন পর হত্যারহস্য খুঁজে বের করেছে পুলিশ।বুধবার (৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছেন অভিযুক্ত সুমন।আদালতে তার জবানবন্দি নথিভুক্ত করেছেন বিচারক মো. আনিছুর রহমান।জবানবন্দি শেষে সুমনকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সুমন বরিশাল নগরের বেলতলা ইসলামিয়া কলেজ সংলগ্ন বাবুল মিয়ার ভাড়াটিয়া মকবুল হাওলাদারের ছেলে।

সুমন তার জবানবন্দিতে জানায়,সে ও রুহুল আমিন পূর্ব পরিচিত।গত ৩ নভেম্বর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি খেলা নিয়ে বাজি ধরেন তার দুইজন। খেলায় বাংলাদেশের পক্ষে সুমন ও ভারতে পক্ষে রুহুল আমিন ৮ হাজার টাকা বাজি ধরেন। খেলায় বাংলাদেশ জয়ী হলে রুহুলের কাছে বাজির আট হাজার টাকা দাবি করে সুমন। কিন্তু টাকা না দিয়ে চলে যায় রুহুল।

পর দিন ৪ নভেম্বর আমানতগঞ্জ কসাই বাড়ির পুল সংলগ্ন এলাকায় রুহুলকে পেয়ে ফের আট হাজার টাকা দাবি করে সুমন। এ সময় ওই টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমনকে থাপ্পর দেয় রুহুল। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুড়ি দিয়ে রুহুলকে আঘাত করে পালিয়ে যায় সে। বুধবার সুমন আদালতে এভাবেই হত্যাকাণ্ডের বর্ণনা দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে হত্যার ঘটনায় ওই দিনই রুহুল আমিনের বাবা পলাশপুরের ভাড়াটিয়া মোহাম্মদ আলি মুন্সি বাদী হয়ে সুমনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন,রুহুল আমিন ঢাকা ফিলিপস কোম্পানিতে চাকরি করতো।গত ২৮ অক্টোবর চাকরি ছেড়ে বরিশাল আসে। পরে বাজার রোডে প্রিয় ভান্ডারের সেল্সম্যান পদে চাকরি নেয়।সুমনের সঙ্গে রুহুল আমিনের পূর্ব থেকে টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। ৪ নভেম্বর বিকেলে রুহুল আমিন ওই এলাকা থেকে ফেরার পথে সুমনকে পাওয়ায় তার কাছে পাওনা টাকা চায়।এতে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে রুহুলকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়।পরে রুহুলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মামলার পরপরই ৫ নভেম্বর সুমনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Top