৭৪নং টেলিটক টাওয়ার দখল করে সিকদার ওয়াইফাই নেটওয়ার্কের বানিজ্য চলছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৭৪নং টেলিটক টাওয়ার দখল করে সিকদার ওয়াইফাই নেটওয়ার্কের বানিজ্য চলছে।


রফিকুল ইসলাম:বরিশালের হিজলা উপজেলাধীন কাউরিয়া বাজারে বরিশাল ৭৪নং টেলিটক টাওয়ার দখল করে সিকদার ওয়াইফাই নেটওয়ার্কের বানিজ্য চলছে।টেলিটক কোম্পানির নির্দেশনা অনুযায়ী তাদের অনুমতি ও চুক্তিছাড়া কোন প্রকার যন্তপাতি লাগানো বা স্থাপনা সম্পুর্ন নিষেধ,অবৈধ ও বেআিইনি বলে জানা গেছে।এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে টেলিটক টাওয়ারে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপনা করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন রিয়াজ সিকদার।

টেলিটক টাওয়ারে রক্ষনাবেক্ষন প্রতিনিধি মাহফুজুর রহমান জানন,টেলিটক টাওয়ারে অনুমতি ছাড়া কোন কিছু স্থাপনা করা সম্পুর্ন নিষেধ। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবসায়ী রিয়াজ সিকদার তিনি আমাদের কাছ থেকে কোন রকম অনুমতি নেয়নি। এবং তাকে বেশ কয়েকেবার বিষয়টি জানানো হলেও তিনি ভ্রুক্ষেপ করেনি।ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবসায়ী রিয়াজ সিকদার বলেন, ওটা খালী ছিলো তাই আমি ব্যবহার করেছি। অনুমতি নেয়ার ব্যপারে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

Top