সেবার দুয়ার খুলে বসেছে, উপজেলা প্রানিসম্পদ হাসপাতাল। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সেবার দুয়ার খুলে বসেছে, উপজেলা প্রানিসম্পদ হাসপাতাল।


শাহাদাত হোসেন রুবেল স্টাফ রিপোর্টারঃবরিশাল জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সেবার মান সবসময়ই ছিল সর্বাগ্রে।
হাসপাতাল টি সম্পুর্ণ নতুন আংগিকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানা যায়।এই হাসপাতালে প্রতিদিন সেবা নিতে আসে বিভিন্ন এলাকার মানুষ।কারো কারো একটি বা তার অধিক প্রাণী নিয়েও আসেন এই হাসপাতালে সেবা নিতে।গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে,গতকাল মালেকা বানু নামে একজন মহিলা নগরীর ভাটারখাল এলাকা থেকে সকালে দুটো ছাগল নিয়ে এসেছেন ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসার জন্য।কর্তব্যরত চিকিতসক পরিক্ষা নীরিক্ষা করে ঔষধ লিখে দিলেন এবং কিছু ঔষধ হাসপাতাল থেকে বিনামূল্যে প্রদান করলেন।এরকম অসংখ্য মানুষ প্রাণীদের সেবা নিতে দারস্থ হন প্রানী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। অনেকের হয়ত একমাত্র সম্বল এই প্রাণীগুলাও বা ছাগলগুলো।

অন্যদিকে অনেকেই হয়ত গরু নিয়ে আসেন কেউ বা আসেন তাদের পোষা প্রানী বা পাখিটিকে নিয়ে সু-চিকিতসার উদ্দেশ্যে।আবুল মনসুর নামে একজন লোক বলেন”কেউ ই খালি হাতে ফিরে যাইনা,একটু ভাল পরামর্শ অইলেও পাই,এই আশায় ই হাসপাতাল আসি”।তবে অনেকের অভিযোগ হাসপাতালে সেবা পাওয়া গেলেও,বড় বড় গরু হাসপাতাল আনা সম্ভবপর হয়না,ফলে অনেক সময় তারা গ্রামের পশু ডাক্তার দিয়ে ভুল চিকিৎসা করিয়ে থাকেন যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এ ব্যাপারে অত্র হাসপাতালের একমাত্র ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইব্রাহীম খলিল বলেন, এ অভিযোগ পুরোপুরি সত্য নয়,কারণ আমাদের তিনজন ফিল্ড অফিসার রয়েছেন ১০ টি ইউনিয়নের জন্য,তারাই মূলত খামারিদের কাছে সেবা পৌছাচ্ছেন।তিনি আরো বলেন,যদিও সকল খামারিকে একই সময়ে সেবা দেয়া সম্ভব হয় না,তবে এলডিডিপি প্রকল্পের মাধ্যমে মোবাইল ক্লিনিক এর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন,তখন বিভিন্ন ইউনিয়নে খামারিদের সেবা পৌছানো সহজ হবে এবং অত্র হাসপাতালে চিকিৎসা সেবা এর পাশাপাশি ভেক্সিন সরবরাহ ও খামার করার অন্যান্য পরামর্শ প্রদান করা হয় বলেও জানা তিনি।দীর্ঘদিন ধরেই হাসপাতাল টি সুনামের সাথে সেবা দিয়ে আসছে।এই সেবায় সেবা গ্রহীতাগণ ও সন্তুষ্ট ও আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন খামার করার জন্য।

Top