বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮


পাখি আক্তার:বরিশাল মেট্রোপলিটন এলাকার কর্ণকাঠিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যারা।বুধবার বেলা ১২টায় বরিশালটাইমসকে নিশ্চিত করেছে র‌্যাব-৮।আককৃতের নাম জুবায়ের হোসেন সুমন(৪১)।তিনি বরিশাল নগরীর রুপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বরিশাল ভোলা রোড এর কর্ণকাঠির বোর্ড স্কুলের সামনে অভিযান চালায়। এসময় সুমনকে আটক করা হয়।গ্রেপ্তারকালে সুমনের ব্যাগে তল্লাশি চালিয়ে এক বিদেশী পিস্তল,চার রাউন্ড গুলি, দুটি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।র‌্যাব আরো জানায়,সুমন একজন অস্ত্রধারী মাদকসেবী,বিক্রেতা ও প্রতারক। তিনি ২০১৭ সাল থেকে সে টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্য কেন্দ্র হতে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে আত্নসাৎ করেন।

তিনি নিজের বিকাশ নম্বর ব্যবহার না করে টাকা গ্রহণের সময় কোন এজেন্টের নিকট গিয়ে তাকে অতিরিক্ত টাকা দিয়ে টাকা ক্যাশ আউট করতেন। নিজের নেশার চাহিদা মেটানোর জন্য প্রতারণার আশ্রয় নিতেন। তিনি কক্সবাজার,সিলেট,ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর অঙ্কের টাকা প্রতারণার মাধ্যমে আত্নসাৎ করেছেন। এছাড়াও তিনি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেন বলেও স্বীকার করেছেন।

Top