দেড় যুগ পর দুজনের যাবজ্জীবন,বরিশালে লঞ্চের কেবিনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দেড় যুগ পর দুজনের যাবজ্জীবন,বরিশালে লঞ্চের কেবিনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ


পাখি আক্তার:এক তরুণীকে ধর্ষণের দেড় যুগ পর দুই বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।এছাড়াও দুজনের প্রত্যেককে আরও এক লাখ টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে চার বছরের জেল দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-নগরীর রূপাতলী চরেরবাড়ির বাসিন্দা মোসলেম খানের ছেলে নজরুল ইসলাম এবং একই এলাকার বাসিন্দা ডা.আব্দুর রশিদ হাওলাদারের ছেলে সাকিল আহেমদ ওরফে হাতকাটা সাকিল।এই দুই আসামি সম্পর্কে বন্ধু।এছাড়া ৩ নম্বর আসামি নজরুলের স্ত্রী নাছিমা বেগম নাসরিনকে অন্য একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেওয়া হয়।যাবজ্জীবনপ্রাপ্ত অন্য দুই আসামিকেও এই দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার(৫ নভেম্বর)বিকালে আসামিদের অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো.আবু শামীম আজাদ ওই রায় ঘোষণা করেন।আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান,২০০৩ সালের ৯ জুন চাকরির কথা বলে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাওয়া যায় তরুণীটিকে। এসময় লঞ্চের কেবিনে আসামি নজরুল ও সাকিল তাকে ধর্ষণ করে। এরপর তাকে ঢাকার বিভিন্ন স্থানে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। আসামিদের কাছ থেকে ছাড়া পেয়ে তরুণী তার মাকে বিষয়টি জানালে ওই বছরের ২০ জুন তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। ২৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মাহিয়া খানম ওই তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আরও জানান,নজরুল ও সাকিল আত্মসমর্পণ করলে পৃথক ধারায় দেওয়া দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।সেক্ষেত্রে শুধু যাবজ্জীবন কারা ভোগ করলেই তাদের দুটি ধারায় দেওয়া কারাদন্ড ভোগ করা হয়ে যাবে।

Top