বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের সংঘর্ষ বেঁধেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের সংঘর্ষ বেঁধেছে।


পাখি আক্তার:বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় বহিরাগতদের সংঘর্ষ বেঁধেছে।এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার(৫ নভেম্বর)সন্ধ্যায় ইনস্টিটিউট সংলগ্ন পরশে সাগর মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

পলিটেকনিক শিক্ষার্থীরা জানিয়েছেন,আধিপত্য মঙ্গলবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী মো.শান্তকে কুপিয়ে জখম করে বহিরাগতরা। এ ঘটনার পর থেকেই শান্তর অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় শান্ত গ্রুপের সঙ্গে বহিরাগত একটি গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি নুরুল ইসলাম জানান,পলিটেকনিক শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হাঙ্গামা ঘটে।পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে এনেছে।

Top